চামড়াশিল্পের নতুন শক্তির প্রত্যাশা

by Masudul Kadir

শরীফ মুহাম্মদ :: ট্যানারির মতো একটা পাল্টা ব্যবসা দাঁড় করানো হুজুরদের জন্য কঠিন। জল্পনা-কল্পনা হয়, অতীতেও হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, ব্যাপারটা সহজ না। সহজ হলে এতদিনে দাঁড়িয়ে যেত। চামড়া, আড়ত, ট্যানারি এসবের সঙ্গে কওমি মাদ্রাসাগুলোর স্বার্থ জড়িত ছিল, গরিব মানুষের স্বার্থ জড়িত। এটা সহজে আর ভালো জায়গায় যাবে না! এ শিল্পে টাকাওয়ালা, কলিজাওয়ালা, মাথাওয়ালা লোক সম্ভবত এখন আর নেই।

তবুও যেহেতু আগে থেকে চলে এসেছে, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কাজ করা যায়। মাদ্রাসার ছাত্র, অন্যান্য গরিব মানুষ এমনকি পথের ভিক্ষুক পর্যন্ত সবার কাছ থেকে দিনে এক টাকা করে চান্দা তুলে ট্যানারির মালিকদেরকে সাহায্য হিসেবে দেওয়া যায়। চামড়া ব্যবসায়ীদের এখন অনেক অভাব, তারা একটা গরুর চামড়া 500 টাকা দিয়ে কিনতে পারে না।

বিজ্ঞাপন
banner

দেশের একটা শিল্প ও ব্যবসা বাঁচানোর জন্য তো এই গরীব ব্যবসায়ীদেরকে আগে বড়লোক বানানো দরকার এবং সেই চেষ্টাটা তৃণমূলের গরীবদেরই করা দরকার। আমার মনে হয় এ ক্ষেত্রে সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বড় ভূমিকা রাখতে পারে। দেশের দরিদ্র শ্রেণী, গরিবদের খাবার ও জীবন জীবিকার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান এবং গরিব ব্যক্তিদের পক্ষ থেকে দিনে এক টাকা করে চাঁদা তুলে মাসে 30 টাকা দেশের ট্যানারি শিল্পের মালিকদের হাতে তুলে দেওয়ার একটা সম্মিলিত ব্যবস্থাপনা করা দরকার। শিল্পপতিরা বড়লোক হলে শিল্পটা বড় হবে।

এই চান্দা ফান্দা তুলেও যদি কোনো উন্নতি না হয় তাহলে এই ফকিন্নি শিল্পকে বন্ধ করে দেওয়া উচিত। চামড়া শিল্প বলতে কোনো শিল্প বাংলাদেশের দরকার নাই। একটা কাঁচা চামড়ার দাম ৫০০ টাকার কম দেওয়ার মানে হলো, কোরবানিদাতার বাড়ি থেকে ট্যানারি পর্যন্ত পৌঁছানোর রাহা খরচাটাও পুরোপুরি না দেওয়া; চামড়ার দাম এর মধ্যে নাই। যে শিল্প তার কাঁচামালের মূল্য পরিশোধ করতে পারে না সেই শিল্পের মাথা উঁচু করার, ব্যাটাগিরি করার কোনো সুযোগ দেওয়া উচিত না। ট্যানারি পল্লী, চামড়া শিল্প, বৈদেশিক মুদ্রা- মুখরোচক এইসব বুলির কোনো প্রয়োজন নাই। হাজারীবাগ ও হেমায়েতপুরে আবাসিক এলাকা গড়ে তুলুন। চামড়ার আড়তে নিযুক্ত শ্রমিকদেরকে গরু-ছাগল প্রতিপালনের ফার্মে কাজের ব্যবস্থা করে দিন, সেটা বেশি ভালো।

ভয়াবহ পরিবেশ ধ্বংসকারী এবং গরিবের অর্থ ও সম্ভাবনা নষ্টকারী চামড়া শিল্পের এদেশে দরকার নাই। [আমার ভেতরের প্রতিবাদ সবচেয়ে সহজ ও নরম ভাষায় এভাবেই ব্যক্ত করলাম।

লেখক : কথাসাহিত্যিক ও সুবক্তা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222