হাবীবুল্লাহ আল মাহমুদ >>
শাইখুল হিন্দ রহ. মাদরাসা। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ.-এর নামে প্রতিষ্ঠিত একটি আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ।
রুচিশীল পরিবেশ, উন্নত পাঠদান ও আদর্শ জীবন গঠন এ প্রতিষ্ঠানের লক্ষ্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনের দায়ী তৈরি করার লক্ষ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান।
দীর্ঘ ৯ বছর যাবত সুনামের সাথে মাদানি নেসাব ও দরসে নেজামির সমন্বয়ে আরবি ভাষার সুনাম ছড়িয়ে চলেছে শাইখুল হিন্দ রহ. মাদরাসা। মাদরাসার বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মুহতামিম মুফতী খালেদ সাইফুল্লাহ রাহমানী বলেন, আমরা যোগ্য ও আমলী আলেম গড়ে তোলার চেষ্টা করছি। মাদানী নেসাবের ওপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করে থাকি। ইফতা ও হিফজ বিভাগসহ অন্য বিভাগও সাফল্যের সাথে এগিয়ে চলেছে।
শাইখুল হিন্দ রহ. মাদরাসায় বর্তমানে যেসব বিভাগ চালু আছে:
আদর্শ নুরানী ও নাজেরা বিভাগ
এই বিভাগে পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের বাংলা, অঙ্ক ও ইংরেজি শেখানো হয়। ছোট ছোট শিক্ষার্থীরা এখান থেকে কুরআন শিক্ষার পাশাপাশি হাদীস, দুআ, প্রয়োজনীয় মাসআলা ও সাধারণ জ্ঞান অর্জন করে থাকে। এই বিভাগে শিশুদের আধ্যাত্মিক ও মানসিক বিকাশ গঠনে বিশেষভাবে মেহনত করা হয়।
বিশ্বমানের হিফজুল কুরআন বিভাগ
এই বিভাগে ছোট ছোট বাচ্চারা কুরআন হিফজ করে থাকে। স্বল্প সময়ে কীভাবে হিফজ সম্পন্ন করা যায় ও ইয়াদ ধরে রাখা যায় এর জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে।
মাদানী নেসাব (প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ)
ইসলামি জ্ঞানচর্চার মূল স্তম্ভ আরবি ভাষা। আরবি ভাষার ওপর পাণ্ডিত্ব অর্জন ছাড়া কুরআন-সুন্নাহ সঠিক ভাবে বুঝা সম্ভব নয়। তাই আরবি ভাষার ওপর বিশেষ মেহনতসহ ইসলামি বিষয়সমূহের পাশাপাশি এখানে বাংলা, অঙ্ক ও ইংরেজি শিক্ষা দেওয়া হয়।
তাছাড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে সপ্তাহিক আরবি-বাংলা বক্তৃতা সেমিনার এবং হস্তাক্ষর সুন্দর করার লক্ষ্যে বিশেষ মেহনত করা হয়।
ফতোয়া বিভাগ
ইসলামী আইন ও শরীয়তের জটিল বিষয়ে গভীর বিশ্লেষণ ও গবেষণার জন্য এই বিভাগ চালু করা হয়। এ বিভাগে শিক্ষার্থীরা মুফতি হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকে।
সুতরাং আপনার সন্তানদের আলোকিত ভবিষ্যৎ গঠনে শাইখুল হিন্দ রহ. মাদরাসা হতে আপনার সঠিক পছন্দ। ইসলামী শিক্ষা, আধুনিক জ্ঞান এবং প্রতিভা বিকাশের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এখানকার দক্ষ শিক্ষকরা আপনার সন্তানকে একজন আদর্শ মুমিন ও দক্ষ আলেম হিসেবে গড়ে তুলতে প্রস্তুত।
যোগাযোগ:
শাইখুল হিন্দ রহ. মাদরাসা
সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
(সানারপাড় বাসস্টান্ড মসজিদের পাশের বিল্ডিং। যাত্রাবাড়ি থেকে বাস/লেগুনা করে সাইনবোর্ড মোড় পার হয়ে সানারপাড় বাসস্টান্ড)
০১৭১৬-৪৮৯১৫৬ (মুহতামিম)
০১৭৬২-৯৩০৪৯৯ (নাজেমে তালিমাত)
এআইএল/
