সিরি’য়ার সর্বাত্মক সহযোগিতা করবে আমিরাত: বিন জায়েদ

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান>>

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সফরে এসে দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বিজ্ঞাপন
banner

এই বৈঠকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।

আমিরাত নিউজ এজেন্সির সূত্রে আল-আরাবিয়া ডটনেট জানিয়েছে, বৈঠকে শেখ মুহাম্মদ বিন জায়েদ বলেন, শামের স্থিতিশীলতা এবং নিরাপত্তা শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্বার্থে গুরুত্বপূর্ণ। তিনি এও আশ্বস্ত করেন যে, সংযুক্ত আরব আমিরাত আগামীতেও সিরিয়া এবং সিরিয়ার জনগণের প্রতি সর্বাত্মক সহায়তা দিতে পিছপা হবে না।

আলোচনায় উভয় নেতাই পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। শেখ মুহাম্মদ বিন জায়েদ সিরিয়ার ‘ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমিরাতের অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের আগে প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে আবুধাবির আল-শাতি প্রাসাদে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শেখ মুহাম্মদ বিন জায়েদ। এর আগে আবুধাবির আল-বাতিন আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সফরকে ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: আল-আরাবিয়া ডটনেট

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222