মির্জাপুরের যুবলীগ নেতার স্ত্রী মাদক সম্রাজ্ঞী কনা সহযোগীসহ গ্রেপ্তার

by Nur Alam Khan

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী মাদক কারবারি রুবি আক্তার কনা (৩৮)-কে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার ও স্বপন মিয়া এবং সজিব দেওয়ান নামে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করেন পুলিশ।

গতকাল বুধবার (২৮ মে) রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারের ভাড়াবাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, রুবি আক্তার কনা তার ভাড়াবাসা থেকে পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে স্বপন মিয়া ও পার্শ্ববর্তী সখিপুর উপজেলার রশিদ দেওয়ানের ছেলে সজিব দেওয়ানসহ একাধিক ব্যক্তির মাধ্যমে এলাকায় মাদকের কারবার চালাচ্ছিলেন।

মাদক কারবারের কারণে ওই ভবন এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ঝুকিপূর্ণ হয়ে উঠে। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার রাতে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাথরুমে ফেলে দেন তারা। পরে বাসা তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার ও কনাসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222