মার্কিন যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানি

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

একটি আমেরিকান সংবাদপত্র দাবি করেছে, ভারতীয় ধনকুবের ব্যবসায়ী গৌতম আদানি বর্তমানে আমেরিকান তদন্তের অধীনে রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন বিচার বিভাগ ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির ব্যবসার তদন্ত করছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের সাথে জড়িত থাকার সন্দেহে গৌতম আদানির কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ অর্থদাতা আদানি আশা করেছিলেন, ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে আনা বিদেশী ঘুষের অভিযোগ প্রত্যাহার করবে।

কিন্তু অভিযোগ শেষ হয়ে যাওয়া তো দূরের কথা, এখন তার বিরুদ্ধে একটি নতুন তদন্ত শুরু হয়েছে এবং প্রসিকিউটররা তদন্ত করছেন যে, আদানির কোম্পানিগুলি ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কিনছে কিনা।

সোমবার প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য আদানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ।

এই প্রসঙ্গে জানা গেছে যে, আদানির কোম্পানিগুলি গুজরাটের মন্দিরা বন্দরের মাধ্যমে ইরান থেকে ভারতে এলপিজি আমদানি করছে।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি অনুসন্ধানি প্রতিবেদন থেকে জানা গেছে, নিষেধাজ্ঞা এড়াতে ট্যাঙ্কারগুলি মন্দিরা (পশ্চিম ভারতীয় রাজ্য গুজরাট) এবং পারস্য উপসাগরের মধ্যে যাতায়াত করছে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222