আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

by hsnalmahmud@gmail.com

জুলাই আন্দোলনের প্রতীক শহিদ আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

বিজ্ঞাপন
banner

এর আগে, সকালে প্রসিকিউশন পক্ষ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগপত্রে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ মোট ৩০ জনকে আসামি করা হয়।

তদন্ত প্রতিবেদনে জানা গেছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনারসহ ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গত ২৪ জুন তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।

এ মামলায় ইতোমধ্যে চারজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন আবু সাঈদ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222