জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

by Fatih Work

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন
banner

এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে ১ জুলাই। মাঝেমধে৵ বিরতি দিয়ে ৫ আগস্ট পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’।

এদিকে জুলাই অভ্যুত্থান উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক সংগঠন জুলাই মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সবার কর্মসূচি শুরু হয়েছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222