৪ দফা দাবিতে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদ মাদরাসার শিক্ষার্থীরা নগরীতে সমাবেশ ও মিছিল করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) তারা সমাবেশ কর্মসূচি পালন করেন।
দাবি আদায়ে গত কয়েক দিন থেকেই তারা কর্মসূচি পালন করে আসছেন। গত ২৬ জুলাই আন্দোলনকারীরা নগরীর জুবিলীঘাট-কালী সড়ক প্রায় ৪ ঘণ্টা অবরোধ করেন।
তাদের দাবি হচ্ছে মাওলানা আজিজুল হককে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং লিখিত প্রজ্ঞাপন জারি করা।
গত বুধবার ২৩ জুলাই মাদরাসার ওস্তাদদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে জেলা প্রশাসককে প্রকাশ্যে মাদরাসা প্রাঙ্গণে এসে ক্ষমা চাওয়া। মাদরাসার ওস্তাদ নিয়োগের ক্ষেত্রে কমিটির কর্তৃপক্ষ একক সিদ্বান্ত নিতে পারবে না, মুরব্বিদের সঙ্গে পরামর্শ করতে হবে। যাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে পুর্নবহাল করতে হবে।
আন্দোলনকারীরা বলেন, দাবি আদায়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। যদি দাবি মানা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে ময়মনসিংহ শহর অচল করে দেওয়া হবে।
এআইএল/
