গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে ফ্রান্স, স্থলপথ খুলে দেওয়ার আহ্বান প্যারিসের

by hsnalmahmud@gmail.com

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় রুখতে আকাশপথে খাদ্য ও ওষুধ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে ফ্রান্স। ফরাসি এক কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রান্স শিগগিরই গাজায় জরুরি ত্রাণসামগ্রী প্যারাশুটের মাধ্যমে পৌঁছে দেবে।

সূত্রটি জানায়, “গাজার বেসামরিক মানুষের সবচেয়ে জরুরি ও মৌলিক প্রয়োজন মেটাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।”

বিজ্ঞাপন
banner

জাতিসংঘ-সমর্থিত বিভিন্ন মানবিক সংস্থা গাজায় ব্যাপক অপুষ্টি, রোগ এবং ক্ষুধাজনিত মৃত্যুর বিষয়ে গুরুতর সতর্কতা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উপত্যকাটি দ্রুত দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে।

আকাশপথ বিকল্প নয়, স্থলপথ খুলে দেওয়ার আহ্বান

তবে ফরাসি কর্তৃপক্ষ বলছে, আকাশপথে ত্রাণ সরবরাহ কোনোমতেই স্থলপথের অধিক কার্যকর ও নিয়মিত ত্রাণ পাঠানোর বিকল্প হতে পারে না। গাজায় বড় পরিসরে মানবিক সহায়তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় হিসেবে ফ্রান্স স্থলপথে সরবরাহের ওপর জোর দিচ্ছে।

এ বিষয়ে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে ফরাসি সূত্রটি বলে, “স্থলপথের সব সীমান্ত ক্রসিং পয়েন্ট দ্রুত খুলে দিতে হবে, যাতে প্রতিরোধহীনভাবে বিপুল পরিমাণ জরুরি ত্রাণ গাজায় প্রবেশ করতে পারে।”

বিশ্বজুড়ে ক্ষুধা নিয়ে উদ্বেগ

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর দুই বছর ধরে চলমান অবরোধে গাজার ২০ লাখের বেশি মানুষ ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক মহলে ক্ষুধা ও দুর্ভিক্ষ নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্বজুড়ে সমালোচনার মুখে সম্প্রতি কিছুসংখ্যক ত্রাণবাহী ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, তা প্রয়োজনের তুলনায় নগণ্য।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222