জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সচিবালয়ের পাশের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।
কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারীরা স্লোগান দেন—‘দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’।
বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে।
তারা আরও বলেন, সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালানো হলেও এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এআইএল/
