লতিফ সিদ্দিকীসহ ১০ আওয়ামী নেতাকর্মী আটক

by amirulislamluqman20@gmail.com

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামালসহ অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি কথিত ‘মঞ্চ ৭১’ নামক সংগঠনের ব্যানারে নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে এদিন ‘মঞ্চ ৭১’ একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। যেখানে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। যদিও আটকের ঘটনার আগ পর্যন্ত তিনি আসেননি।

এছাড়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার সভাপতিত্ব করার কথা থাকলে তিনিও উপস্থিত ছিলেন না। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জনতার বাঁধার মুখে মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠক পণ্ড হয়ে যায়।

জানা যায়, গোলটেবিল অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে নানা বিতর্কিত বক্তব্য দেয়া হয়েছে এমন অভিযোগ পেলে স্থানীয় ছাত্র-জনতা অনুষ্ঠান স্থলে জড়ো হয়ে বাঁধা দেয়। তারা এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সভাপতি আব্দুল লতিফ সিদ্দিকীসহ আয়োজকদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222