নৌকায় চড়ে পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মরিয়ম নওয়াজ

by amirulislamluqman20@gmail.com

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শাহদারা এলাকায় রবি নদীর বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। তিনি নৌকায় চড়ে নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং নেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জিও নিউজ সূত্রে জানা গেছে, ভারত থেকে বন্যার পানি ছেড়ে দেওয়ার কারণে রবি নদীতে পানির প্রবাহ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। কর্মকর্তাদের আশঙ্কা, আজ দুপুর নাগাদ নদী দিয়ে প্রায় দুই লাখ কিউসেক পানি প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন
banner

এর আগে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বন্যাকবলিত বিভিন্ন এলাকা আকাশপথে ঘুরে দেখেন। ওই সময় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ক্ষয়ক্ষতি এবং উদ্ধার অভিযান সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হয়।

অন্যদিকে, পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সাংবাদিকদের জানান, প্রদেশে বন্যা-সম্পর্কিত নানা দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সব রেসকিউ সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং সরকার জনগণকে একা রেখে যাবে না। মন্ত্রী আরও বলেন, আমরা জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়ে এ প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করব।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222