নরওয়েতে মুসলিম হত্যার পর মসজিদে হামলার পরিকল্পনা, উগ্রবাদী জার্মান নাগরিক গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

নরওয়ের পুলিশ জানিয়েছে, ইথিওপিয়ান বংশোদ্ভূত এক মুসলিম সামাজিক কর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৮ বছর বয়সী এক যুবক রাজধানী অসলোতে একটি মসজিদে হামলার পরিকল্পনাও করেছিল।

শুক্রবার (২৯ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাতে অসলো শহরের একটি হোস্টেলে ৩৪ বছর বয়সী সামাজিক কর্মী তামিমা নিবরাস জোহরকে হত্যা করার পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়। নিহত তামিমা হোস্টেলের কর্মী ছিলেন এবং অভিযুক্ত সেখানকার বাসিন্দা।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে খুন ও সন্ত্রাসবাদ দুই মামলাতেই তদন্ত চলছে। কারণ তিনি মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণামূলক মত প্রকাশ করেছিলেন। তদন্তে তিনি স্বীকার করেছেন, আটক ব্যক্তি অসলো থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ফস শহরের একটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিলেন।

তবে পুলিশের দাবি, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই যুবকের বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ছিল না এবং তিনি একাই এ পরিকল্পনা করছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তের নাম জর্জে ভিল্মস, তিনি জার্মান নাগরিক, শৈশবে সার্বিয়া থেকে নরওয়েতে আসেন। তবে পুলিশ এ তথ্যের আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চয়তা দেয়নি।

উল্লেখ্য, নরওয়েতে এর আগেও ডানপন্থি চরমপন্থীরা হামলা চালিয়েছে। ২০১১ সালে নব্য নাৎসি আন্দ্রেস বেহরিং ব্রেইভিক অসলোতে বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করে। আর ২০১৯ সালে ফিলিপ মানস হাউস অসলোতে এক মসজিদে গুলি চালালেও সেখানে উপস্থিত মুসল্লিরা তাকে আটকে ফেলে।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222