হামাসের সঙ্গে সংঘর্ষে ২ ইসরায়েলি সেনা নিহত, নিখোঁজ ৪

by amirulislamluqman20@gmail.com

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষে অন্তত ২ জন ইসরায়েলি সেনা নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪ জন সেনা নিখোঁজ রয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) জিও নিউজ সূত্রে ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার আল-জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদলের বিরুদ্ধে একটি পরিকল্পিত অভিযান চালায়। তারা হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের ১৬২তম ডিভিশন৪০১তম ব্রিগেডের সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে অন্তত ১৩ জন সেনা আহত হন।

এছাড়া সংঘর্ষ চলাকালে হামাসের যোদ্ধারা নাইট ভিশন যন্ত্র ব্যবহার করে সেনাদের অবস্থান শনাক্ত করে, যার ফলে লড়াই আরও তীব্র হয়ে ওঠে।

আহত সেনাদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে ছয়টি অতিরিক্ত হেলিকপ্টার মোতায়েন করেছে বলেও গণমাধ্যম নিশ্চিত করেছে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222