১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ বার অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

by Nur Alam Khan

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বার বার সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে। কিন্তু অনেকেই সেটি না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।

তিনি বলেন, সর্বশেষ সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল, সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবেলা করতে হবে। কারণ, তাদের একটি অংশ তো রয়ে গেছে।

আগামী ৭ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ওইদিন বড় করে এটি প্রচার করা হবে বলেও তিনি জানান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222