ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

by Fatih Work

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এ মিছিল করেন। এসময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হন। এসময় হঠাৎ ব্যানার হাতে নিয়ে ঝটিকা মিছিল শুরু করেন। মিছিলকালে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দেন। তবে দ্রুত মিছিল শেষ করে সরে যান তারা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা অল্প সময় মিছিল করে সরে যায়। সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222