হাসিনা-জয়কে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করতে আইজিপিকে দুদকের চিঠি

by amirulislamluqman20@gmail.com

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। এতথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়ার সই করা চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে গ্রেপ্তারে আদালতের ওয়ারেন্ট অব অ্যারেস্ট আদেশ রয়েছে।

মামলার থেকে জানা যায়, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন।

অপরদিকে দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা এস এম রাশেদুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের মামলার তদন্তে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222