তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সমাবেশ চলছে

by Fatih Work

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ চলছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন
banner

দাবিগুলো হলো: গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

সমাবেশে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222