হাটহাজারী মাদরাসায় ফ্যাসিবাদের দোসর বিদআতিদের হামলা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হামলার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ‘বিদআতি সুন্নি সম্প্রদায়’ হিসেবে পরিচিত একদল লোক মাদরাসার ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে বলে তাৎক্ষণিক জানা গেছে। রাত পর্যন্ত সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারে হামলার দৃশ্য প্রচারিত হয়।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে রাত ৯টা ৪০ মিনিটে প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও মাওলানা মুনির আহমদকে কল করা হলেও তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হয় দুপুরে। অভিযোগ রয়েছে, আরিয়ান ইব্রাহিম নামে ফটিকছড়ি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড শাখার ছাত্রদল নেতা, যিনি মতাদর্শে সুন্নি, তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র‌্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাদ্রাসার দিকে আঙুল তুলে ‘অশোভন ইঙ্গিত’ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, আরিয়ান ইচ্ছাকৃতভাবে উসকানি দিয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি পৌরসভা শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরিয়ান ইব্রাহিমের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে মিথ্যাভাবে সংগঠনের নাম ব্যবহার করার অভিযোগ এনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আরিয়ানের কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত এবং সংগঠন এর দায়ভার বহন করবে না।

অপরদিকে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মসজিদ ও মাদ্রাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন, কেউ যেন তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে শান্ত থাকে। তিনি আশ্বাস দিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মাদরাসার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের সহচরের ভূমকা পালনকারী বিদআতি সুন্নিদের উস্কানিতে তারা যেন উত্তেজিত না হয়ে পড়াশোনায় মনোযোগ দেয় এবং আগামিকালের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে।

রাত ১০ টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাটহাজারী মাদরাসার ছাত্রদের ওপর বিদআতিদের হামলা চলছে বলে জানা গেছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222