হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেফতার

by Nur Alam Khan

জুলাই গণঅভ্যুত্থানে খিলগাঁও থানাধীন এলাকায় সালাউদ্দিন সুমন নিহতের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ‎পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
banner

‎গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মুহাম্মদ আসাদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির গ্রেফতার দেখানো বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ প্রহরায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

‎রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

‎মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এসময় আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে হত্যা মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেফতার করেন ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222