যমুনা অভিমুখে শিক্ষকরা, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

by Nur Alam Khan

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ করা জাতীয়করণ বঞ্চিত ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের যাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন
banner

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আন্দোলনকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন। তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পিছিয়ে আবার প্রেসক্লাবের দিকে চলে যান।

প্রাথমিক শিক্ষকরা সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222