মিশিগানে গির্জায় খ্রিস্টানের গুলিবর্ষণ, নিহত ৪ আহত ৮

by amirulislamluqman20@gmail.com

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে এক গির্জায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এক সাবেক মার্কিন মেরিন গির্জায় গুলি চালিয়ে অন্তত ৪ জনকে হত্যা করেছে এবং আরও ৮ জনকে আহত করেছে।

বিজ্ঞাপন
banner

আমেরিকান সংবাদমাধ্যমের খবরে জানা যায়, হামলাকারী প্রথমে নিজের গাড়ি গির্জার মূল ফটকে ধাক্কা দেয়। এরপর অস্ত্র হাতে বের হয়ে ভেতরে উপস্থিত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকযুদ্ধে হামলাকারীও নিহত হয়।

গুলির পর গির্জায় আগুন ধরে যায়। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা নিশ্চিত নয়। তবে পুলিশের ধারণা, হামলাকারী ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছিল।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম থমাস জেকব স্যানফোর্ড (৪০), যিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা।

মার্কিন সামরিক রেকর্ড অনুযায়ী, স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউএস মেরিনসে দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222