গাজা অভিমুখী দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরাইল

by hsnalmahmud@gmail.com

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টা করা আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছে পৌঁছানো জাহাজগুলোকে ঘিরে ইসরাইলি নৌযানগুলি “বিপজ্জনক ও ভীতিকর আচরণ” করছে।

বুধবার যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থানরত সুমুদ ফ্লোটিলা জানায়, ইসরাইল ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
banner

মিশনের আয়োজকরা জানান, ইসরায়েলি দুটি “যুদ্ধজাহাজ” দ্রুতগতিতে এসে বহরের দুটি জাহাজ আলমা এবং সিরিয়াস ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে থাকা আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে এটিকে ইসরায়েলি সামরিক বাহিনীর “সাইবার হামলা” হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222