ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: পার্থ

by Abid

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকের বক্তব্য ইসলামের অকাট্য বিশ্বাস ও ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এর মধ্যেই সে দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পার্থ ফেসবুকে এই পোস্ট করেন।

বিজ্ঞাপন
banner

আন্দালিব রহমান পার্থ লেখেন, ‘ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।’

পার্থ আরও লেখেন, ‘প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।’

সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির।

তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। এর মধ্যেই ব্যারিস্টার পার্থ সে দিকে ইঙ্গিত করে পোস্ট দিলেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222