‘ইসরায়েলি বাহিনী গ্রেটাকে চুল ধরে মারধর করে, পতাকা চুম্বন করতে বাধ্য করে’

by amirulislamluqman20@gmail.com

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেপ্তার হওয়া সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এর সঙ্গে ইসরায়েলি বাহিনীর অমানবিক আচরণের অভিযোগ উঠেছে।

রবিবার (৫ অক্টোবর) জিও নিউজ সূত্রে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুযায়ী, সুইডিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি ইমেলে জানানো হয়েছে, থুনবার্গ ইসরায়েলি হেফাজতে ‘অত্যন্ত কঠোর ও অমানবিক পরিস্থিতির’ মধ্যে রয়েছেন।

বিজ্ঞাপন
banner

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই ইমেল সূত্রে জানা যায়, এক কূটনীতিক জেলে গ্রেটা থুনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেন। থুনবার্গ জানান, তাকে অল্প পানি ও খাবার দেওয়া হচ্ছে, তিনি একটি নোংরা সেলে বন্দি আছেন এবং পোকার কামড়ে তার শরীরে ফুসকুড়ি ও চুলকানি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্দি আরেকজন জানিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তারা গ্রেটাকে জোরপূর্বক হাতে ইসরায়েলি পতাকা ধরিয়ে তার সঙ্গে ছবি তোলেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী ও ইসরায়েলি জেল থেকে মুক্তি পাওয়া তুর্কি কর্মী এরসান চেলিক তুর্কি সংবাদ সংস্থাকে জানান, ‘তারা (ইসরায়েলি বাহিনী) আমাদের চোখের সামনে গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, তাকে মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করে।’

ফ্লোটিলায় থাকা ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি আগোস্তিনো ইস্তাম্বুল ফিরে বলেন, ‘গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি পতাকায় মোড়ানো অবস্থায় ট্রফির মতো প্রদর্শন করা হয়।’

এদিকে, ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন মানবাধিকার ও সামাজিক কর্মী তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড এবং তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222