তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

by Nur Alam Khan

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার (৬ অক্টোবর) সফর দেশে দেশে প্রত্যাবর্তন করেন বিমানবাহিনী প্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১-৫ অক্টোবর তুরস্ক সফর করেন।

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এ ছাড়া বিমানবাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

এর আগে গত ১ অক্টোবর (বুধবার) সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিমানবাহিনী প্রধান।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222