১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

by Abid vs36

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরতরে বিদায় নেওয়ার ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার পর অপমান ও অভ্যন্তরীণ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি আর কখনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হওয়ার অঙ্গীকার করেন।

সোমবার (৩ আগস্ট) সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম তাঁর দক্ষিণ ধনুয়া এলাকার নিজ বাড়িতে এই কাণ্ড ঘটান।

বিজ্ঞাপন
banner

এ দিন নিজ উঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন মাহাবুব। গোসল সম্পাদন শেষে মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে জীবনের বাকি সময় আর কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না বলে প্রতিজ্ঞা করেন তিনি। হুট করে একজন স্থানীয় রাজনৈতিক নেতার এমন বিদায় নেওয়ার ঘটনা পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।

মাহাবুব আলমের এমন সিদ্ধান্তে তাঁর পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁর পরিবারের সদস্যরা জানান, রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি ব্যক্তিগতভাবে কিছুই পাননি। উল্টো যে দলের জন্য কাজ করেছেন, সে দল ক্ষমতার প্রভাব বিস্তারের জায়গায় যাওয়ার পরও তাঁকে জেল খাটতে হয়েছে। তাই রাজনীতি ছেড়ে এখন থেকে কাজ করে সংসার চালানোর ইতিবাচক সিদ্ধান্তে পরিবারের সবাই অত্যন্ত খুশি।

অভিযোগ প্রকাশ করে মাহাবুব আলম বলেন, ২০০৬ সাল থেকে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং দলের কঠিন দুঃসময়ে রাজপথে ভূমিকা রেখেছেন। তবে দুঃখের বিষয় হলো, দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজ দলেরই কিছু স্বার্থান্বেষী নেতাকর্মীদের হাতে তাঁকে মারাত্মক নির্যাতন ও ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। জীবনের দীর্ঘ সময় যে দলের পেছনে ব্যয় করেছেন, প্রতিদানে অপমান, হয়রানি ও কারাবাস ছাড়া কিছুই পাননি। ফলে ক্ষোভ ও হতাশায় চিরতরে রাজনৈতিক অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222