৭ দিনের মধ্যে বিভাগ ঘোষনা না দিলে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

by hsnalmahmud@gmail.com

আগামী সাত দিনের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে ‘কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এই দাবির প্রতি সরকার উদাসীন থেকেছে। এবার যদি এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসে, তাহলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবে কুমিল্লার মানুষ।”

বিজ্ঞাপন
banner

সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা, একসময় এটি ত্রিপুরার রাজধানীও ছিল। ষোড়শ শতকে কুমিল্লায় প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, যা এখন শালবন বিহার নামে পরিচিত। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে কুমিল্লা ইতোমধ্যে বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। আমরা সরকারকে অনুরোধ করছি—বিলম্ব না করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন।”

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমিরসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222