জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে হুথি গোষ্ঠী: ব্রিটিশ সংবাদ সংস্থা

by Fatih Work

ব্রিটিশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইয়েমেনের হুথি সমর্থিত সংগঠন আনসারুল্লাহ জাতিসংঘের ২০ জন কর্মীকে আটক করেছে। যার মধ্যে ইউনিসেফ প্রতিনিধি পিটার হকিনসও আছেন।

প্রতিবেদন অনুযায়ী, আনসারুল্লাহ রাজধানী সানায় জাতিসংঘের কম্পাউন্ডে অভিযান চালিয়ে ৫ জন স্থানীয় এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মীকে আটক করে।

বিজ্ঞাপন
banner

জাতিসংঘের প্রতিনিধি জিন আলাম জানিয়েছেন, তদন্ত শেষে ১১ জন কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে, তবে বাকি কর্মীদের দ্রুত মুক্তির জন্য জাতিসংঘ হুথি গোষ্ঠী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিরা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP), ইউনিসেফ, এবং অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (OCHA)সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনসারুল্লাহ এর আগেও জাতিসংঘের কর্মীদের আটক করেছে। চলতি বছরের জানুয়ারিতে ৮ জন জাতিসংঘ কর্মীকে আটক করার পর জাতিসংঘ ইয়েমেনের সাদা প্রদেশে ত্রাণ কার্যক্রম স্থগিত করেছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান, জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222