আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট সৃষ্টি হবে: ডা. শফিক

by amirulislamluqman20@gmail.com

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটোই দেখা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত নির্বাচনের পক্ষে। বিগত ১৫ বছর সাধারণ মানুষ তাদের নিজেদের ভোট দিতে পারেনি। তাই সবার আগ্রহ রয়েছে এই নির্বাচন নিয়ে।

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে আমীর ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। ক্ষমতার ভারসাম্যে রক্ষায় এটা গুরুত্বপূর্ণ। জাতির কল্যাণে দাবি দেয়া হয়েছে। দাবিগুলো যৌক্তিক প্রমাণিত হওয়ার পরও যদি মেনে না নেয়া হয় তাহলে জামায়াত নির্বাচনে যাবে কিনা তা চিন্তা করবে।

বিজ্ঞাপন
banner

পিআর পদ্ধতি বিষয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, যিনি পিআর বুঝেন না তিনি এর ভালো মন্দ বলতে পারেন না। আগে জানতে হবে তারপর মন্তব্য করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) নিউ ইয়র্কের একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

১৯৭১ সালের ভূমিকার বিষয়ে ব‍্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জামায়াতের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তাহলে সবকিছুর জন‍্য বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করেন ডা. শফিক।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222