রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকার নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী অজ্ঞাত (২৫) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামরুজ্জামান।
তিনি বলেন, রাতে আমরা খবর পেয়ে সায়দাবাদ ভিখার গলির একটি ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী ও অর্ধগলিত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করি। লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দিয়েছি। কিন্তু লাশ পচে যাওয়ায় তার ফিঙ্গার নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।
তিনি আরও জানান, পরে আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি হাত-পা বেঁধে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এআইএল/
