বশির আহম্মদ মোল্লা, ষ্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তাদের জন্য ফ্যাশন ডিজাইন ফর এসএমই’জ এর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষন শুভ উদ্ধোধন করা হয়েছে। পরে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। গতকাল সিরাজগঞ্জ ওমেন চেম্বারে
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিরাজগঞ্জ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট জান্নাতুল হক শাপলা। উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নেয়াজী সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের পরিচালনা পরিষদের সদস্য (বন্যা পারভেজ), শেলিনা নাজনীন, কাওসার জাহান বিথী, কামরুন নাহার, সজনী ইয়াসমিনসহ প্রশিক্ষনার্থী। সিরাজগঞ্জ নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ওমেন চেম্বার অফ কমার্স তাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ উদ্যোগ গ্রহন করার জন্য সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
এমএআর/
