ইন্দোনেশিয়ায় মসজিদে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

by naymurbd1999@gmail.com

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজের সময় একটি স্কুলের মসজিদে একাধিক বিস্ফোরণে শিক্ষার্থী ও শিক্ষকসহ কমপক্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় পুলিশের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

জাকার্তার পুলিশপ্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি এবং মেট্রো টিভিতে প্রচারিত খবরে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে মসজিদের ছবিতে ব্যাপক কোনও ধ্বংসের চিহ্ন দেখা যায়নি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222