রূপসায় ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

by Fatih Work

‎মো: নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

‎খুলনা জেলায় রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের থানার মোড় বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ইউনিয়ন শাখার উদ্যোগে ১৪ নভেম্বর শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন, থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, সহ-সভাপতি নাসিরুদ্দিন, উপজেলা তারবিয়্যাত সেক্রেটারি হাফেজ মো: জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, জামায়াত নেতা এ্যাড. কামরুল হাসান পলাশ।

বিজ্ঞাপন
banner

‎বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন টিএসবি ইউনিয়ন শাখার সভাপতি আবুল বাশার গাজী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মিজান শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন হাফেজ মো: হারুন-অর-রশিদ, মাও: আবদুল গফ্ফার, মাও: ইবরাহীম খলিল ফারুকী, আব্দুল মান্নান, কাজী হেদায়েতুল্লাহ, নাসির উদ্দিন, তামিম বাদশা, আরিফ বিল্লাহ, হেলাল খান, লিটন শেখ, আসাদুজ্জামান, জুম্মান আনসারী প্রমুখ। সমাবেশ শেষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222