103
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বংশাল থানার ডিউটি অফিসার সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে ৩ জন পথচারী নিহত হন।
শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এআইএল/
