সারা দেশে ভূমিকম্প, ঢাকার অসংখ্য ভবনে ফাটল

by amirulislamluqman20@gmail.com

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর ঢাকাসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ফাটল ধরা বিভিন্ন ভবনের ছবি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন
banner

রাজধানীর ওল, বাড্ডা লিংক রোড, দক্ষিণ বাড্ডা, মোহাম্মদপুরের শেখেরটেক, মহাখালী, বারিধারা, গুলশান-২, বসুন্ধরা, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানের অসংখ্য ভবনে ফাটল ধরেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222