থাকো এক কাতারে

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>>

সুন্দর একটা বাগান হবে

বিজ্ঞাপন
banner

সবুজ শ্যামল জমিনে

লতা পাতা ফুলের কলি

পায়ে দলে কমিনে।

 

মেঘ মালা ভেসে বেড়ায়

ঝরবে আশার বৃষ্টি

দুরাচারী ছড়ায় ক্ষোভে

নিরাশ অনাসৃষ্টি।

 

আশেপাশে ঘোরাঘুরি

সুযোগ খোঁজে পাতকে

তাদের সাথে তাল মেলায়

পালিয়ে থাকা ঘাতকে।

 

ভাই বন্ধু স্বজন সবে

থাকো এক কাতারে

একসাথে মিলেমিশে

গড়ো দেশ মাতারে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222