৩০০ ফিটে মাটি বোঝাই ট্রাকে আগুন

by Fatih Work

রাজধানীর ৩০০ ফিট এলাকায় মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ১ নম্বর গেটের বিপরীত দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালেও কোনো ধরনের অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিতে হয়নি। ঘটনাস্থলের কাছেই থাকা নৌবাহিনীর সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, ট্রাকের ইঞ্জিনের ত্রুটি বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222