আল্লাহকে নিয়ে কটূক্তি, বাউলশিল্পীর শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

by amirulislamluqman20@gmail.com

মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আবরার শাহরিয়ারের সঞ্চালনায় শিক্ষার্থীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভ সমাবেশে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, ‘মহান আল্লাহ তাআলার শানে যারা বেয়াদবি করে, কটূক্তি করে তাদের কখনও কোনও ধর্ম থাকতে পারে না। তারা কখনও বাউলের বেশে, কখনও শিক্ষকের বেশে আবার কখনও রিকশাওয়ালার বেশে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা মনে করি, এটা আসলে কাকতালীয় নয় বরং পরিকল্পিতভাবে করা হচ্ছে। এটি রোধে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানাচ্ছি আমরা।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222