ভারতে প্রবীণ মুসলিমকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করছে হিন্দু উগ্রপন্থীরা, ভিডিও ভাইরাল

by amirulislamluqman20@gmail.com

ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলায় তাজমহলের পার্কিংয়ের কাছে এক মুসলিম প্রবীণ নাগরিককে হিন্দু উগ্রপন্থীরা জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ রইস নামের ওই প্রবীণকে কয়েকজন উগ্রপন্থী বারবার স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। রইস স্লোগান দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে হুমকিও দেওয়া হয়। ভিডিওটি ইনস্টাগ্রামে এমন একটি মন্তব্যসহ পোস্ট করা হয়েছে যেখানে হুমকি দেওয়া হয়েছে যে ‘কয়েক দিনের মধ্যেই মোহম্মদ রইসকে এই স্লোগান দিতে বাধ্য করা হবে।’

বিজ্ঞাপন
banner

মোহাম্মদ রইস তাজমহলে পর্যটক আনা–নেওয়া করা একজন কার ড্রাইভার।

ঘটনার পর পুলিশ একটি মামলা দায়ের করেছে, তবে এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।

ভারতে সাম্প্রতিক সময়ে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত মন্দিরে আরএসএসের পতাকা উত্তোলনও ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

সূত্র: ডেইলি জং ও মাকতুব মিডিয়া ভারত।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222