মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
বরগুনার বেতাগী উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইকবাল মিয়া। তিনি উদ্বোধনী বক্তব্যে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ মাংস-দুধ-ডিম উৎপাদন, রোগ প্রতিরোধ কার্যক্রম এবং খামারিদের সচেতনতা বৃদ্ধিতে এ সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, “প্রাণিসম্পদ দেশের অর্থনীতি ও গ্রামীণ জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এই খাতের টেকসই উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান।
আগামী ২ ডিসেম্বর পর্যন্ত বেতাগীতে চলবে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। এ সময় বিভিন্ন সেমিনার, খামারি প্রশিক্ষণ, টিকা প্রদান কার্যক্রমসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
এমএআর/
