নেপালের নতুন ১০০ রুপির নোটে বিরোধপূর্ণ ৩টি অঞ্চলের মানচিত্র, ভারতে তোলপাড়

by amirulislamluqman20@gmail.com

নেপাল রাষ্ট্রীয় ব্যাংক নতুন ১০০ রুপির নোট বাজারে ছাড়ার পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তাপ দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এই নোটে নেপালের সংশোধিত মানচিত্র স্থান পেয়েছে, যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। এসব অঞ্চল দীর্ঘদিন ধরে নেপাল ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন নোটে সাবেক গভর্নর মহা প্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে এবং ইস্যুর তারিখ উল্লেখ করা হয়েছে ২০৮১ বঙ্গাব্দ (বিএস), যা ২০২৪ সালের সমতুল্য। নোটটির নকশা গত বছরই সরকারিভাবে অনুমোদিত হয়েছিল। ফলে সদ্য মুদ্রিত নোটগুলোতে ২০২৪ সালই রয়ে গেছে।

বিজ্ঞাপন
banner

২০২০ সালে কেপি শর্মা ওলির সরকারের আমলে নেপাল প্রথম এই সংশোধিত মানচিত্র প্রকাশ করে এবং পরে দেশটির পার্লামেন্ট তা অনুমোদন দেয়। নেপালের দাবি—এই অঞ্চলগুলো তাদের ঐতিহাসিক এলাকা। নতুন নোটে পুরনো মানচিত্র বাদ দিয়ে সেই সংশোধিত মানচিত্রই যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ভারত বলছে, লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা ঐতিহাসিকভাবে ভারতের এলাকা। দিল্লির বক্তব্য—নেপাল একতরফাভাবে কৃত্রিমভাবে সম্প্রসারিত একটি মানচিত্রকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়।

নতুন নোটের প্রচলনকে কেন্দ্র করে দুই দেশের পুরনো সীমান্ত বিরোধ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222