সিরাজগঞ্জের নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী যুবদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রাম থেকে পেয়ারা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পেয়ারা খাতুন একই গ্রামের হানিফ সরকারের কন্যা এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ছিলেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনা জানাজানির পর থেকেই হাজারো উৎসুক জনতা ভিড় করেছে নিহতের বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, “পেয়ারা খাতুন ১ বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের আব্দুল আলীমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল।” আরও জানা যায়, “আব্দুল আলীম দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকতেন এবং পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে কোনো একসময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়।” পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222