মার্কিন নাগরিকত্ব ত্যাগ করে নৌবাহিনীতে চাকরি নিলেন স্যামসাং চেয়ারম্যানের ছেলে

by amirulislamluqman20@gmail.com

শুক্রবার স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি জে-ইয়ং এর ছেলে লি জে-হো ১১ সপ্তাহের প্রশিক্ষণ শেষ করে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীতে কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

২৪ বছর বয়সী লি জে-হোকে নৌবাহিনী ও মেরিন কর্পসের ৮৯ জন নতুন কর্মকর্তার সঙ্গে চাংওন এর মেরিটাইম একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। চাংওন রাজধানী সিওল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বিজ্ঞাপন
banner

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, ২০০০ সালে জন্ম নেওয়া লি জে-হো কর্মকর্তা হিসেবে সামরিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিজের মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেছেন।

নৌবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, লি জে-হো নৌবাহিনীতে অফিসার ইন্টারপ্রেটার (দোভাষী কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করবেন। স্যামসাং চেয়ারম্যান লি জে-ইয়ং প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নিজ হাতে ছেলেকে অফিসারের প্রতীকচিহ্ন পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন।

সূত্র: আল আরাবিয়া।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222