তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

by amirulislamluqman20@gmail.com

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে তিনি আবেদন করলে এবং কমিশন প্রয়োজন মনে করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়া দুটোই সম্ভব।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান, তারেক রহমান কি ভোটার হয়েছেন? জবাবে সচিব বলেন, “আমার জানা মতে না।”

বিজ্ঞাপন
banner

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222