চট্টগ্রামে বস্তিতে আগুন লেগে পুড়েছে অর্ধশত ঘর

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি বস্তিতে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত অর্ধশত ঘর। সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস জানায়, “সকাল ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনে একটি বস্তিতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বস্তির তিনটি কলোনির ৫০টি কাঁচা-পাকা ও টিনসেড ঘর পুড়ে ভষ্মিভুত হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।” ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, “বস্তির একটি রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শুরুতে এলাকাটি কর্ডন করে ফেলায় সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222