নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকায় চার বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। এদিকে, সড়ক অবরোধের কারণে প্রায় দেড় কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা।
গতকাল বুধবার (৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের চার বছরের শিশুকন্যা সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। প্রায় ১৩ ঘন্টা পর রাত ৯টার দিকে প্রতিবেশী সান্তনা খাতুনের ঘর থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই হত্যার বিচারে অপরাধীর ফাঁসী চেয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এমএআর/
