জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অধিকার পরিষদকে নিয়ে কয়েকদিন ধরেই সম্ভাব্য একটি নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে, তবে ধারণা করা হচ্ছে—ঘোষিত নতুন জোটে গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত থাকছে না।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জোটটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে। ঘোষিত জোটে থাকছে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলগুলোর পক্ষ থেকে এই নতুন জোটকে বলা হচ্ছে—‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহী শক্তিগুলোর রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।
উল্লেখ্য, এর আগে নভেম্বরের শেষ দিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদকে নিয়ে একটি সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের আলোচনা সামনে এসেছিল।
টিএইচএ/
