শনির আখড়ায় গ্যাস সংকট, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মহাসড়ক অবরোধ

by amirulislamluqman20@gmail.com

দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীর শনির আখড়ার ক্ষুব্ধ বাসিন্দারা আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরে বেলা ৩টার দিকে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। অবরোধ শুরু হওয়ার পর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রাবাড়ী ফ্লাইওভারসহ উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস না থাকায় রান্না-বান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা দুপুরে হঠাৎ সড়কে নেমে শনির আখড়া পয়েন্টে মহাসড়ক অবরোধ করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222