গাজায় ‘ইয়েলো লাইন’ই নতুন সীমান্ত: ইসরায়েলি সেনাপ্রধান

by Fatih Work

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির জানিয়েছেন, গাজায় শান্তিচুক্তির অধীনে নির্ধারিত ‘ইয়েলো লাইন’ ইসরায়েল ও গাজার মধ্যে নতুন সীমান্ত হিসেবে বিবেচিত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় অবস্থানরত রিজার্ভ বাহিনীর সেনাদের সঙ্গে কথা বলার সময় এয়াল জামির বলেন, ইয়েলো লাইন কেবল একটি নতুন সীমান্তরেখাই নয়, বরং বসতিগুলোর জন্য একটি আধুনিক প্রতিরক্ষা লাইন হিসেবেও কাজ করবে।

বিজ্ঞাপন
banner

এয়াল জামির পুনরায় নিশ্চিত করে বলেন যে, শান্তিচুক্তির শর্ত অনুযায়ী এই ইয়েলো লাইন আনুষ্ঠানিকভাবে গাজার নতুন সীমান্ত হিসেবেই বিবেচিত হবে।

এদিকে জানা গেছে, বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার প্রায় ৫৩ শতাংশ এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আছে।

উল্লেখ্য, ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত হয় যে, ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের পেছনে সরে যাবে। তবে সেই চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বারবার তা লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির সময়কালেই ইসরায়েলি হামলায় পর্যন্ত ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222